দীন-আল-ইসলামঃ দোয়ার ভান্ডার
আপনি যদি নিম্নলিখিত দোআর আমল সকালে করেন তাহলে সারাদিনের জন্য আপনার শরীর বন্ধ হয়ে গেল এবং যদি মাগরিবের পর এই আমল করেন তাহলে সারারাতের জন্য আপনার শরীর বন্ধ হয়ে গেল। এবং সব কিছু হতে আপনি নিরাপদ লাভ করলেন ঐ দিনের জন্য: প্রতিদিন ফজর এবং মাগরিবের পর মাসনুন আমল সমুহ। (১) সকাল সন্ধা সাতবার। حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া, ‘আলাইহি তাওয়াক্কালতু, ওয়াহুয়া রব্বুল ‘আরশিল ‘আযীম। (২)সকাল সন্ধা একশত বার। لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর। (৩)সকাল সন্ধা তিনবার أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক । (৪) সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল সন্ধা তিনবার করে পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মাথা হতে পায়ের তালু পর্যন্ত মাস...