মুনজিয়াত: আল কুরআনের ছয় সূরার সাত আয়াত

মুনজিয়াত (সাত আয়াত) আল কুরআনের নিম্নলিখিত ছয়টি সূরার সাতটি আয়াতকে মুনজিয়াত নামকরণ করা হয়েছে। প্রখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার মুহাম্মাদ আব্দুল্লাহ ইবনে সিরিন রহিমাহুল্লাহ এর অভিজ্ঞতা থেকে বিভিন্ন সমস্যা, বিপদাপদ, জটিলতা, দুশ্চিন্তা ও অসুবিধা দূরীকরণে এ সাতটি আয়াত ফলপ্রসু হিসাবে প্রমাণিত হয়েছে। উক্ত পবিত্র সাতটি আয়াত নিম্নরূপঃ الآيات المنجيات هي: بسم الله الرحمن الرحيم (قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ) ১. বিসমিল্লাহির রাহমানীর রাহীম বল, আমাদের জন্য আল্লাহ যা নিরদৃষ্ট করেছেন তা ব্যতীত আমাদের অন্য কিছু হবে না। তিনি আমাদের করমোবিধায়ক এবং আল্লাহর উপর মুমিনদের নিরভর করা উচিৎ। [1) তাওবা আয়াত 51] - (2ـ وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ ۖ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ ۚ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ ۚ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ) ২. বিসমিল্লাহির রাহমানীর রাহীম এবং আল্লাহ তোমাকে ক্লেশ দিলে তিনি ব্যতীত তা মোচনকারী কেউ নেই এবং আল্লাহ যদি তোমার মঙ্গল চান তবে তাঁর অনুগ্রহ রদ/রহিত করার কেউ নেই। তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি মঙ্গল দান করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। [2) ইউনূস আয়াত 107] - (وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ۚ كُلٌّ فِي كِتَابٍ مُّبِينٍ)3 ـ ৩. বিসমিল্লাহির রাহমানীর রাহীম পৃথিবীতে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরই। তিনি তাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত; সুস্পষ্ট কিতাবে সবকিছুই আছে। [3) হুদ আয়াত 6] (إِنِّي تَوَكَّلْتُ عَلَى اللَّهِ رَبِّي وَرَبِّكُمْ مَا مِنْ دَابَّةٍ إِلا هُوَ آخِذٌ بِنَاصِيَتِهَا إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ) 4 ৪. বিসমিল্লাহির রাহমানীর রাহীম আমি নির্ভর করি আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর উপর; এমন কোনো জীব/বিচরণকারী নেই, যে তার পুরো আয়ত্তাধীন নয় {সকলের ঝুটি ধারণ করে রেখেছেন}; নিশ্চয় আমার প্রতিপালক আছেন সরল পথে। [3) হুদ আয়াত 56] (وَكَأَيِّن مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ ۚ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ)5 ৫. বিসমিল্লাহির রাহমানীর রাহীম আর বহু জীব /প্রাণী আছে যারা নিজেদের খাদ্য সংগ্রহ করে রাখে না। আল্লাহই জীবিকা দান করেন তাদেরকে ও তোমাদেরকে; এবং তিনি সবকিচু শুনেন ও সব কিছু অবগত। [5) আল আনকাবুত আয়াত 60] مَّا يَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِن رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۖ وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِن بَعْدِهِ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ6 ৬. বিসমিল্লাহির রাহমানীর রাহীম সর্বশক্তিমান বলছেন যে তিনি যা চান তা হয়, এবং তিনি যা চান না তা ঘটে না এবং তিনি যা দেন তাতে কারো কোন আপত্তি খাটে না এবং তিনি যা আটকে রাখেন তার কোন দাতা নেই। - (7 ـ وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ قُلْ أَفَرَأَيْتُم مَّا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ قُلْ حَسْبِيَ اللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ) ৭.বিসমিল্লাহির রাহমানীর রাহীম তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো, আকাশমন্ডলী ও পৃথিবী কে সৃষ্টি করেছেন? তারা অবশ্যই বলবে, আল্লাহ। বল, তোমরা ভেবে দেখেছো কি? আল্লাহ আমার অনিষ্ট চাইলে তোমরা আল্লাহর পরিবরতে যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারা কি সে অনুগ্রহ রদ/রহিত করতে পারবে? বল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। ভরসাকারীগণ তাঁরই/আল্লাহরই উপর ভরসা করে। [7) আজ জুমার আয়াত 38]

Comments

Popular posts from this blog

মুসলিম শিশু ছেলেদের জন্য সাহাবি রদ্বিয়াল্লাহু আনহুদের অর্থপূর্ণ নামের তালিকা

সন্তান জন্মের পর যে কাজগুলো সুন্নত-ই-রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

দশই মুহাররম পবিত্র আশুরার ইতিহাস, গুরুত্ব, ফজিলত এবং আশুরার রোজার নিয়মাবলী